• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Headline
চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ মতলব উত্তরে তিন মাসে ৭৮ কিশোর গ্যাং সদস্য আটক, মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬১ সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে : আলমগীর সরকার অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ শেষে সনদ পেলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মানিক মিয়া কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এ স্পীকারের অংশগ্রহণ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন স্পীকারের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির

কলাকান্দা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক / ৫৫ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

 

মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান।

তিনি এক বিবৃতিতে বলেন, পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে। ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে।

স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।‘‘প্রতিবছর ঈদুল আযহা আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে।

শুভেচ্ছাবাণীতে মেহেদী হাসান আরো বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এটি শুধু পশু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, বরং ত্যাগ, আত্মসমর্পণ, মানবতা, সাম্য ও সামাজিক দায়বদ্ধতার এক মহিমান্বিত শিক্ষা। প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি করে থাকেন। কিন্তু কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর গভীরে রয়েছে আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধের বিকাশ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক মহান বার্তা। প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি করে থাকেন। কিন্তু কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর গভীরে রয়েছে আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধের বিকাশ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক মহান বার্তা। বর্তমান বিশ্বে যখন হিংসা, বিদ্বেষ, অসহিষ্ণুতা, স্বার্থপরতা ও সামাজিক বৈষম্য উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, তখন ঈদুল আজহার শিক্ষা মানবিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো” ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা