• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Headline
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল মোহনপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রত্যাশী‌ আরিফ উল্লাহ মুন্সী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রেস ব্রিফিংয়ে মেধাবী জাতি গঠনে শিশুদের পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি : ডিসি ফরিদা খানম হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে : জিয়াউর রহমান জিয়া অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি মো:রায়হান কবির বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা পানি সংকট মোকাবেলায় এশিয়ার সকল দেশকে এগিয়ে আসার আহবান স্পীকারের জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভায় “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি মো: রায়হান কবির এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে : শান্তা ফারজানা অসহায়-দুঃস্থ মানুষ সহ ন্যায়ের পক্ষে পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশনা দিলেন মানবাধিকার নেতা মফিজুর রহমান সোহেল

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মোঃ আবু সাঈদ বেপারী

নিজস্ব প্রতিবেদক / ৫৫ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মোঃ আবু সাঈদ বেপারী

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন এর পক্ষ থেকে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ আবু সাঈদ বেপারী।

এক শুভেচ্ছা বার্তায় মোঃ আবু সাঈদ বেপারী বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব। এই ঈদ আমাদের ত্যাগ, সহমর্মিতা, মানবতা ও আত্মত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানির যে মহান আদর্শ, তা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে প্রতিফলিত হওয়া উচিত।

আবু সাঈদ বেপারী আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক। দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

মোঃ আবু সাঈদ বেপারী বলেন, চাঁদপুর-২ আসনের উন্নয়নে মাননীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে মতলব উত্তর ও দক্ষিণে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আমি তাঁর পক্ষ থেকে এলাকাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।

শেষে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সুখ, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা