• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Headline
সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে : আলমগীর সরকার অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ শেষে সনদ পেলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মানিক মিয়া কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এ স্পীকারের অংশগ্রহণ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন স্পীকারের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা ডিএনডি খালের পাশে অবৈধ কলকারখানার দূষণ রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত “জব ফেয়ার ২০২৬”: উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবিরের

যে সমাজে শিশুরা নিরাপদ নয়, সে সমাজ অভিশপ্ত : ওবায়দুর রহমান মৃধা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৭৪ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিশু ও নারী নির্যাতন এবং হত্যাকাণ্ড সমাজের অসুস্থতার পরিচয় বহন করে বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা। তিনি বলেন, “এই অবস্থার জন্য জাতি হিসাবে আমরা লজ্জিত এবং আতঙ্কিত। যে সমাজে শিশুরা নিরাপদ নয়, সে সমাজ অভিশপ্ত সমাজ। সেখানে মানবতার বিকাশ রুদ্ধ হতে বাধ্য।”

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শিশুরা আগামী দিনের নেতৃত্ব দেবে জাতির। সেই শিশুরাই যদি ভয় ও অনিশ্চয়তার ভেতর দিয়ে বড় হয় তাহলে তারা মানসিকভাবে শক্তিশালী হতে পারবে না। যে সমাজ মানবিক সমাজ হয়ে ওঠে না, সে সমাজ মানবজাতির জন্য কোনো উপকারে আসতে পারে না।”

তিনি আরও বলেন, “নারী নির্যাতনও খুবই খারাপ অবস্থায় আছে। শুধু নারীরাই নয়, পুরুষরাও নানারকম হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। যা মোটেও কাম্য নয়।”

বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে ওবায়দুর রহমান মৃধা বলেন, “স্বাধীন সার্বভৌম মুসলিম প্রধান দেশ বাংলাদেশ। আমরা ধর্মভীরু জাতি হিসেবে পরিচিত। দুর্ভাগ্য, আমরা ধর্মের চর্চায় অনেক পিছিয়ে আছি। আমাদের সমাজ ও রাষ্ট্র অনেক ক্ষেত্রেই কুশিক্ষার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা বর্তমান নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব, রাষ্ট্রের এই অসুখ সারানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও করণীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করবেন।”

সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “এসব ঘটনার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা দেখতে পাই না। তাহলে এই সকল অপরাধ দমনে দ্রুত তদন্ত ও বিচার সম্পন্ন করতে হবে। রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও তার বিচার দ্রুত করতে হবে। রাষ্ট্র তথা সমাজ কখনোই শিশু ও নারীদের জন্য অনিরাপদ হতে পারে না।”

বিবৃতির শেষাংশে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিপুল ম্যান্ডেট পাওয়া এই সরকার সমাজ মেরামতের ব্যবস্থা গ্রহণ করে মানুষের মাঝে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে দেবেন। প্রতিটি শিশু যেন ভয় ও আতঙ্কমুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে, তা নিশ্চিত করবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা