• রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Headline
মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে : ওবায়দুর রহমান মৃধা চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ গজরা ইউপি : সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী শাহ আলম লস্কর শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়তে চান মো. বাবুল সরকার সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য হলেন বশির আহম্মেদ

নিজস্ব প্রতিবেদক / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

চাঁদপুরের‌ মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি সদস্য মনোনীত হয়েছেন মোঃ বশির আহম্মেদ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা মনোনীত হয়েছেন ষাটনল ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোঃ বশির আহম্মেদকে অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে মনোনীত করায় তিনি চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিনকে ধন্যবাদ জানান। শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মোঃ বশির আহম্মেদ।

২০ মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ নুরুন নবী আলম সাক্ষরিত কমিটিতে সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, সদস্য সচিব পদাধিকার বলে অধ্যক্ষ, অভিভাবক প্রতিনিধি সদস্য মোঃ বশির আহমেদ ও শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ ইসহাক মিয়া।

মোঃ বশির আহম্মেদ ষাটনল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি এর পূর্বেও শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচিত অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোঃ বশির আহম্মেদ বলেন, শিক্ষার মানোন্নয়নে সকলের সার্বিক সহযোগিতায় কাজ করবো। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকের ভূমিকাই সর্বাধিক অগ্রগণ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা