• বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Headline
মোহনপুর ইউপির ৩নং ওয়ার্ড : মেম্বার প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী হাফেজ মোহাম্মদ হোসাইন মোল্লা বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল মোহনপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান পদ প্রত্যাশী‌ আরিফ উল্লাহ মুন্সী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রেস ব্রিফিংয়ে মেধাবী জাতি গঠনে শিশুদের পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি : ডিসি ফরিদা খানম হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে : জিয়াউর রহমান জিয়া অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি মো:রায়হান কবির বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা পানি সংকট মোকাবেলায় এশিয়ার সকল দেশকে এগিয়ে আসার আহবান স্পীকারের জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভায় “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি মো: রায়হান কবির এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে : শান্তা ফারজানা

রূপগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মো. রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন।

২১ মে, ২০২৬ খ্রি. তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পূর্বাচল রাজস্ব সার্কেল, কায়েতপাড়া ইউনিয়ন ভূমি অফিস, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ, কায়েতপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পূর্বগ্রাম উচ্চ বিদ্যালয় ও ৩৩ নং পূর্বগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ সফরসূচিতে অন্তর্ভুক্ত অন্যান্য সরকারী দপ্তরসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সরকারী দপ্তরগুলোর সেবাদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন এবং জনগণ যাতে দুর্নীতিমুক্ত ও সহজে সেবা পেতে পারে সেই লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি ফাইল নিষ্পত্তির গতি বাড়ানো, সেবাগ্রহীতাদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ এবং দপ্তরগুলোকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও জেলা প্রশাসক রূপগঞ্জ উপজেলায় আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পশুর হাটের নিরাপত্তা, সড়কে চাঁদাবাজি ও যানজট রোধ, মাদক ও কিশোর গ্যাং দমনসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন ।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সেবার মানোন্নয়নে কোনো অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না। ঈদকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের নিরাপত্তা ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই এখন প্রধান অগ্রাধিকার।”

এ সময় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা