• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Headline
মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে : ওবায়দুর রহমান মৃধা চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ গজরা ইউপি : সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী শাহ আলম লস্কর শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়তে চান মো. বাবুল সরকার সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু

নিজস্ব প্রতিবেদক / ৮১ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

 

চাঁদপুরের‌ মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং এডহক কমিটির সভাপতি হিসাবে কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু।

এই জন্য তিনি চাঁদপুর -২ আসনের মাননীয় এমপি জনাব ড জালাল উদ্দিন ভাইকে ধন্যবাদ জানান।
২০ মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ নুরুন নবী আলম সাক্ষরিত কমিটিতে সদস্য সচিব পদাধিকার বলে অধ্যক্ষ, অভিভাবক প্রতিনিধি সদস্য মোঃ বশির আহমেদ ও শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ ইসহাক মিয়া।

ব্যারিস্টার টিপু অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র এবং একই সাথে প্রতিষ্ঠাতা ও দাতা পরিবারের উত্তরাধিকার সদস্য। বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম মনসুর আহমেদ সরকার ( সাবেক প্রেসিডেন্ট ( চেয়ারম্যান ) ২ নং ষাটনল ইউনিয়ন ) ১৯৪৩ সালে বৃটিশ আমলে এই প্রতিষ্ঠানটি তাহার পিতার নামকরণে প্রতিষ্ঠা করেছেন।

ব্যারিস্টার টিপু মতলব উত্তরের সুগন্ধি গ্রামের ঐতিহ্যবাহী শরীফ উল্লাহ সরকার বাড়িতে জন্ম গ্রহণ করেন।

উল্লেখ্য যে , এই শরীফ উল্লাহ পরিবারের পক্ষ থেকে অত্র স্কুল ও কলেজ সহ প্রাথমিক বিদ্যালয়, বাজার, মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ, কলেরা হাসপাতাল , দীঘি এবং লঞ্চ ঘাটের মতো জনহিতকর কাজে এককভাবে প্রায় দেড়শো বিঘা সম্পত্তি দলিলমুলে দান করা হয়।

প্রতিষ্ঠানটিকে কলেজে উন্নীত করতে সর্বাত্মক
দায়িত্ব পালন করেছেন এই পরিবারেরই কৃতি সন্তান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব জনাব দেলোয়ার হোসেন।

৯০ এর দশকে ষাটনল ইউনিয়নের এই পরিবারের সর্বশেষ ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন শরীফ উল্লাহ সরকারের কনিষ্ঠ পুত্র মরহুম দিল মোহাম্মদ সরকার। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল ( অব) মফিদুল ইসলাম এবং বর্তমানে বাংলাদেশ নৌ বাহিনীর উপ -প্রধান রিয়ার এডমিরাল (মেজর জেনারেল সমমর্যাদা ) মো. মুসা এবং শিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি তাসনিম বিনতে শেইখ এই পরিবারের গর্বিত সন্তান। তাছাড়া সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) সামছুল হক এই পরিবারের জামাতা।

মহান স্বাধীনতা যুদ্ধে শরীফ উল্লাহ পরিবারের অবদান অপরিসীম। ব্যারিস্টার টিপু শহীদ পরিবারের একজন সদস্য। তার চার চাচা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন এবং একজন শহীদ হন। যথাক্রমে শহীদ বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, বীর মুক্তিযোদ্ধা জাহেদুল হক এবং বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন।

এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার টিপু অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে সমাজের সকল শ্রেণীপেশার সচেতন ব্যাক্তিবর্গের সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা