• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline
তিন সন্তান নিয়ে অটোরিকশার হ্যান্ডেলে ইয়াসমিন, পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত কৃষকের কাছে নির্ধারিত সময়ে সার পৌঁছাতে হবে – ডিসি রায়হান কবির নজরুল বর্ষে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় “বিদ্রোহী চেতনায় জাগ্রত হোক নতুন প্রজন্ম”: ইউএনও ফয়েজ উদ্দিন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি: হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে: যোগাযোগ মন্ত্রী কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদরে শিক্ষার্থীদের প্রাণিসম্পদ সেবা সম্পর্কে ধারণা বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নারায়ণগঞ্জ সদরে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

নারায়ণগঞ্জে যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ-চেম্বার-মডেল গ্রুপের স্বেচ্ছাসেবক

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৯১ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

ঈদুল আজহাকে সামনে রেখে তীব্র যানজটে নাজেহাল নারায়ণগঞ্জ শহর। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ব্যবসায়ী, কর্মজীবী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিদিন দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে।

এ পরিস্থিতিতে নগরবাসীর দুর্ভোগ কমাতে সম্মিলিত উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মডেল গ্রুপ।

চেম্বারের পরিচালক ও “উই আর ভলান্টিয়ার”-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনুর তত্ত্বাবধানে মঙ্গলবার ২০ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত চাষাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ২২ জন স্বেচ্ছাসেবী ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগেও ব্যবসায়ী সংগঠনগুলোর উদ্যোগে একাধিকবার স্বেচ্ছাসেবীরা মাঠে কাজ করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে এবার আরও সমন্বিত ও পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ প্রসঙ্গে বিকেএমইএ’র সহ-সভাপতি অর্থ মোরশেদ সারোয়ার সোহেল বলেন, “সামনে ঈদুল আজহা। এই আনন্দের সময় নগরবাসী যেন যানজটের ভোগান্তিতে না পড়েন, সেজন্য আমরা আবারও উদ্যোগ নিয়েছি। এই শহর আমাদের সবার। শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী সমাজেরও সামাজিক দায়িত্ব রয়েছে।”

তিনি আরও বলেন, “শুধু সাময়িক উদ্যোগ নয়, দীর্ঘমেয়াদে যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা জরুরি। সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে সকলের সচেতন ভূমিকা প্রয়োজন। নাগরিক হিসেবে আমরা যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হই, তাহলেই নারায়ণগঞ্জকে একটি যানজটমুক্ত সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।”

সংশ্লিষ্টদের মতে, ঈদের বাড়তি চাপের এই সময়ে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে। একইসঙ্গে এটি নাগরিক সমস্যা সমাধানে ব্যবসায়ী সমাজের সামাজিক দায়বদ্ধতার একটি উদাহরণ হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা