• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ সদরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন: ১৮০ দিনে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্য কুষ্টিয়ায় পদোন্নতিপ্রাপ্ত এএসআইকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্য পুরস্কৃত যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন টিআইবির প্রতিবেদন নিয়ে মন্তব্যে অস্বীকৃতি স্বরাষ্ট্রমন্ত্রীর নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিডি  নিউজের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদের গ্রেপ্তারের ঘটনায় এনপিজেএ -এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন: সঠিক পরিমাপ নিশ্চিতকরণের প্রত্যয়

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৬৮ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

“পরিমাপ পরিমণ্ডলে বিশ্বস্ততা, টেকসই আগামীর নিশ্চয়তা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব মেট্রোলজি দিবস।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর উদ্যোগে বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বিএসটিআই-এর উপপরিচালক প্রকৌশলী কাওছার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাসনিন আক্তার এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আবু জাফর।

অনুষ্ঠানে বক্তারা ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনে সঠিক ওজন ও পরিমাপের গুরুত্বের ওপর বিশেষ আলোকপাত করেন। তারা বলেন, ভোক্তা ঠকানো রোধ এবং আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে মেট্রোলজির ভূমিকা অপরিহার্য।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “সবার আগে বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের সকল ক্ষেত্রে একযোগে কাজ করতে হবে। সবার আগে বাংলাদেশ— এই লক্ষ্য বাস্তবায়নে আমরা সবাই বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, “ভোক্তা অধিকার রক্ষা এবং দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মানদণ্ড বজায় রাখতে সঠিক পরিমাপের কোনো বিকল্প নেই। একটি পণ্যের সঠিক ওজন ও পরিমাপ শুধু ক্রেতা-বিক্রেতার আস্থাই বাড়ায় না, এটি অর্থনীতির ভিতকেও মজবুত করে।”

জেলা প্রশাসক বলেন, “বাজারে ওজন ও পরিমাপে কারচুপি রোধে জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। কোনো ব্যবসায়ী মিটারে বা ওজন যন্ত্রে কারসাজি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টেকসই উন্নয়নের জন্য আমাদের পরিমাপে শতভাগ বিশ্বস্ততা নিশ্চিত করতে হবে।”

সভাপতির বক্তব্যে প্রকৌশলী কাওছার আহমেদ খান বলেন, “পরিমাপের ক্ষেত্রে যেকোনো ধরনের অনিয়ম রোধে বিএসটিআই সর্বদা তৎপর রয়েছে। পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, সোনার দোকানসহ সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করা বাধ্যতামূলক। আগামীতেও এই নজরদারি আরও জোরদার করা হবে।”

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা