• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Headline
চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ মতলব উত্তরে তিন মাসে ৭৮ কিশোর গ্যাং সদস্য আটক, মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬১ সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে : আলমগীর সরকার অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ শেষে সনদ পেলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মানিক মিয়া কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এ স্পীকারের অংশগ্রহণ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন স্পীকারের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১১৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়।

১৯ মে ২০২৬ খ্রি. মঙ্গলবার সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে সহকারী কমিশনার ভূমি এর কার্যালয় খানপুরে এই মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বল সহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমিগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ভূমিসেবা গ্রহীতাসহ ভূমি সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন।

‘ভূমিসেবা মেলা ২০২৬’ চলবে আগামী ২১ মে ২০২৬ খ্রি. পর্যন্ত। মেলা চলাকালীন সেবাগ্রহীতারা স্টলে এসে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণ করতে পারবেন।

এ সময় বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে সরকার ডিজিটাল ও অটোমেটেড ব্যবস্থাপনা চালু করেছে। এই মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দালালমুক্ত পরিবেশে স্বচ্ছতার সাথে সেবা প্রদান করা।”

তিনি আরও বলেন, “মেলায় আগত সেবাগ্রহীতারা তাৎক্ষণিকভাবে ই-নামজারির আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, মৌজা ম্যাপ ও জমির তথ্য যাচাই করতে পারবেন। কোনো হয়রানি ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে সেবা দেওয়া হবে। ভূমি নিয়ে নাগরিকদের যেকোনো অভিযোগ সরাসরি আমাদের হেল্প ডেস্কে জানালে দ্রুত সমাধান করা হবে। সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা