• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Headline
চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ মতলব উত্তরে তিন মাসে ৭৮ কিশোর গ্যাং সদস্য আটক, মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬১ সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে : আলমগীর সরকার অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ শেষে সনদ পেলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মানিক মিয়া কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এ স্পীকারের অংশগ্রহণ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন স্পীকারের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির

বাগানবাড়ি আইডিয়েল একাডেমির এডহক কমিটির সভাপতি মনিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক / ৯৬ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী বাগানবাড়ি আইডিয়েল একাডেমির এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। আগামী ৬ মাসের জন্য গঠিত এ কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন মোঃ মনিরুল ইসলাম।

বুধবার (১৪ মে) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

শিক্ষাবোর্ডের আদেশে উল্লেখ করা হয়, “মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪” এর ৬৪(১০) ধারা অনুযায়ী এ এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে সদস্য সচিব, শিক্ষক প্রতিনিধি হিসেবে এস এম জিয়াউল হক এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মোঃ নাজমুল হক সরকার।

নবনিযুক্ত সভাপতি মনিরুল ইসলাম বলেন, বাগানবাড়ি আইডিয়েল একাডেমির মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং আধুনিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের সমন্বয়ে বিদ্যালয়টিকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির বাইরে রেখে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।

এদিকে নতুন এডহক কমিটি গঠনের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, নতুন নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা