• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ সদরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন: ১৮০ দিনে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্য কুষ্টিয়ায় পদোন্নতিপ্রাপ্ত এএসআইকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্য পুরস্কৃত যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন টিআইবির প্রতিবেদন নিয়ে মন্তব্যে অস্বীকৃতি স্বরাষ্ট্রমন্ত্রীর নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিডি  নিউজের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদের গ্রেপ্তারের ঘটনায় এনপিজেএ -এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

চট্টগ্রামের ডিসি জাহিদুলের মানবিকতায় জেলে পরিবারে ফিরল হাসি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৫৫ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

একটি সংবাদ শিরোনামই বদলে দিল জেলে পরিবারের ভাগ্য। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার তাৎক্ষণিক উদ্যোগে হাসপাতালের বকেয়া বিল মওকুফ পেয়ে ঘরে ফিরল পাঁচ মাস বয়সী শিশু জয়া দাস।

বৃহস্পতিবার রাত ১০টা ৩৪ মিনিটে সরকারি বাসভবনে দাপ্তরিক কাজ করছিলেন জেলা প্রশাসক। ফাইলের ফাঁকে মোবাইলে চোখ বুলাতে গিয়ে থেমে যান একটি শিরোনামে—“আমরা গরিব মানুষ, ৮০ হাজার দিয়েছি, তবু হাসপাতাল থেকে মেয়েকে ছাড়ছে না।”

খবরটি ছিল চট্টগ্রামের জিইসি এলাকার এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন শিশু জয়া দাসের। হামে আক্রান্ত হয়ে দীর্ঘদিন আইসিইউ ও কেবিনে থাকা জয়ার চিকিৎসা ব্যয় দাঁড়ায় ২ লাখ ৩৮ হাজার ৩০২ টাকা। জেলেপল্লীর বাসিন্দা বাবা সুমন জলদাস সঞ্চয়, স্ত্রীর গয়না বিক্রি ও ঋণ মিলিয়ে ৮০ হাজার টাকা জোগাড় করলেও বাকি ১ লাখ ৫৮ হাজার ৩০২ টাকা পরিশোধের সামর্থ্য ছিল না।

সেদিন রাতেই জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন এবং নিজেই যোগাযোগ করেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম ও হাসপাতাল চেয়ারম্যান লায়ন আলহাজ্ব সালাউদ্দিন আলীর সঙ্গে।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, “আজ যদি আমার নিজের পরিবারের কোনো অসুস্থ শিশু চিকিৎসা শেষে শুধু অর্থের অভাবে আটকে যায়, তাহলে কেমন লাগত আমার?” প্রয়োজনে বকেয়া বিল জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিশোধেরও আশ্বাস দেন তিনি।

হাসপাতাল চেয়ারম্যান সালাউদ্দিন আলী তাৎক্ষণিকভাবে বলেন, “স্যার, আপনি বলেছেন—এটাই যথেষ্ট। বিল কোনো বিষয় নয়। আপনি সকালে হাসপাতালে আসুন, শিশুটিকে দেখেও যান।”

শুক্রবার সকালে জেলা প্রশাসক হাসপাতালে পৌঁছান। সঙ্গে ছিলেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।

জেলা প্রশাসকের অনুরোধে হাসপাতাল কর্তৃপক্ষ বকেয়া ১ লাখ ৫৮ হাজার ৩০২ টাকা মওকুফের সিদ্ধান্ত নেয়।

হাসপাতালের কক্ষে ঢুকে ছোট্ট জয়াকে দেখে জেলা প্রশাসকের প্রথম প্রশ্ন ছিল, “সকালে কী খেয়েছে জয়া? এখন ভালো আছ তো?” সেখানে ছিল না প্রশাসনিক প্রোটোকল, ছিল একজন অভিভাবকের স্নেহ।

চার ছেলের পর পাওয়া একমাত্র মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা মা রীতা দাসের চোখে তখন স্বস্তির জল। জেলা প্রশাসক শুধু বললেন, “বাচ্চার জন্য ভালো খাবার কিনবেন, দুধ কিনবেন। পুষ্টিকর খাবার খাওয়াবেন।”

হাসপাতাল থেকে বের হওয়ার সময় আবেগাপ্লুত সুমন জলদাস বলেন, “আমি কখনো ভাবিনি ডিসি স্যার এসে আমার মেয়ের সব বিল এভাবে মওকুফ করে দেবেন। স্যার যদি সহযোগিতা না করতেন, তাহলে মানুষের কাছে সাহায্য চাইতে হতো, মাইকিং করতে হতো। আমি হাসপাতালকে বলেছিলাম—আমি ৮০ হাজার টাকা দিয়েছি, এর বেশি পারব না। মেয়ের জন্য জেলেও যেতে রাজি ছিলাম।”

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, “রাত ১টা–২টাতেও জেলা প্রশাসক বিভিন্ন হাসপাতালে ছুটে যান। কোনো রোগী আর্থিক সংকটে পড়লে তিনি খবর নেন, কথা বলেন, সহযোগিতা নিশ্চিতের চেষ্টা করেন।”

চট্টগ্রামে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ইতিমধ্যেই ‘মানবিক ডিসি’ হিসেবে পরিচিত। জয়া দাসের পরিবারের কাছে তিনি হয়ে উঠলেন একজন অভিভাবক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা