• রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Headline
মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে : ওবায়দুর রহমান মৃধা চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ গজরা ইউপি : সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী শাহ আলম লস্কর শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়তে চান মো. বাবুল সরকার সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

আধুনিক মডেল হিসেবে গড়তে কাউন্সিলর পদে মফিজুল ইসলাম জমাদারকে চায় নাগরিক সমাজ

নিজস্ব প্রতিবেদক / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ছেংগারচর পৌর‌সভার ৩নং ওয়ার্ডকে….
আধুনিক মডেল হিসেবে গড়তে কাউন্সিলর পদে মফিজুল ইসলাম জমাদারকে চায় নাগরিক সমাজ

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর‌সভার ৩নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং আদর্শ আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলতে বিশিষ্ট সমাজসেবী ও বিশিষ্ট ব্যবসায়ী মফিজুল ইসলাম জমাদারকে কাউন্সিলর পদে দেখতে চায় কলাকান্দা গ্ৰামের নাগরিক সমাজ।

দীর্ঘদিন যাবত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভুমিকা রয়েছে। তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে এলাকার সাধারণ মানুষ ও সুশীল সমাজ তাঁকে আসন্ন নির্বাচনে প্রতিনিধি হিসেবে পেতে আগ্রহী।

কলাকান্দা গ্ৰামের সচেতন নাগরিকরা জানান, কলাকান্দা গ্ৰামটি অন্যতম গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা। তবে জলাবদ্ধতা এবং নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা দীর্ঘদিনের। এসব সমস্যা সমাধানে একজন শিক্ষিত, অভিজ্ঞ এবং দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন। জীবনের সততা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে একটি মডেল ওয়ার্ডে রূপান্তর করতে পারবেন বলে তারা বিশ্বাস করেন।

মফিজুল ইসলাম জমাদার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি এলাকার উন্নয়ন ও বাসিন্দাদের অধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট থেকেছেন। বিশেষ করে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এবং বিভিন্ন দুর্যোগে তাঁর মানবিক সহায়তামূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।

এলাকার প্রবীণ ও বিদগ্ধ নাগরিকদের মতে, মফিজুল ইসলাম জমাদার একজন বিনয়ী ও সজ্জন ব্যক্তি। এলাকার অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে তাঁর বিকল্প নেই। বিদগ্ধ নাগরিক সমাজের এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে এলাকার যুব সমাজও এখন তাঁর পক্ষে প্রচারণায় সরব হচ্ছে।

৩নং ওয়ার্ডের বাসিন্দারা মনে করেন, একজন যোগ্য অভিভাবক হিসেবে মফিজুল ইসলাম জমাদার নির্বাচিত হলে কলাকান্দা গ্ৰাম হবে একটি নিরাপদ, দূষণমুক্ত এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আদর্শ আবাসিক এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা