• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Headline
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এইচএসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চাপ নয়, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও: ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ মতলব উত্তরে তিন মাসে ৭৮ কিশোর গ্যাং সদস্য আটক, মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬১ সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে : আলমগীর সরকার অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ শেষে সনদ পেলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মানিক মিয়া

প্রশিক্ষণের উদ্বোধনীতে নিজেদের দক্ষতা ও সেবার মাধ্যমেই জনআস্থা অর্জন করতে হবে : ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৫২ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেছেন, জনগণের উন্নয়ন না করলে ভোট পাবেন না। জনগণ আর আগের মতো নাই। তারা চায় উন্নয়ন ও সহযোগিতা। স্থানীয় সরকারের সবচেয়ে কার্যকর স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। নিজেদের দক্ষতা ও সেবার মাধ্যমেই জনআস্থা অর্জন করতে হয়।

সোমবার, ১১ মে নারায়ণগঞ্জ সদর উপজেলা অডিটরিয়ামে ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যদের অংশগ্রহণে তিন দিনব্যাপী অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসি রায়হান কবির আরও বলেন, ৩ দিনের প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের দক্ষতা অর্জন করে জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ইউনিয়ন পরিষদকে হতে হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী। নিজস্ব আয় বাড়াতে হবে, সেবার মান বাড়াতে হবে। তবেই স্থানীয় সরকার শক্তিশালী হবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজউদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার স্থানীয় সরকার এর উপ পরিচালক নিলুফা ইয়াসমিন,জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ সহ কাশিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজ্বী শামীম আহমেদ, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি আক্তার, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম মিয়া, গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সচিব ও ইউপি সদস্যরা।

আগামী বুধবার ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হবে।

এর আগে জেলা প্রশাসক ‘বেস্ট ফিটিং কর্নার’ ও নারী সেবা গ্রহীতাদের জন্য অপেক্ষাগার ‘স্নেহকুঞ্জ’ উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা