• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ সদরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন: ১৮০ দিনে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্য কুষ্টিয়ায় পদোন্নতিপ্রাপ্ত এএসআইকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্য পুরস্কৃত যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন টিআইবির প্রতিবেদন নিয়ে মন্তব্যে অস্বীকৃতি স্বরাষ্ট্রমন্ত্রীর নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিডি  নিউজের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদের গ্রেপ্তারের ঘটনায় এনপিজেএ -এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক / ২১০ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের নতুন কমিটি গঠন
সভাপতি হাজী সুমন ইসলাম জিতু, সাধারণ সম্পাদক পুনরায় আহাম্মদ আলী সজীব

 

বন্ধুত্ব, সামাজিক সম্প্রীতি ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে “ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ” বন্ধুদের সংগঠনের ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত প্রতিনিধি পরিষদের নির্বাচনে ২৪টি স্কুলের ৪৪ জন প্রতিনিধির প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচনে সভাপতি পদে হাজী সুমন ইসলাম জিতু ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আহাম্মদ আলী সজীব ৩১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন।

নির্বাচন শেষে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি হাজী সুমন ইসলাম জিতু বলেন, “বন্ধুত্বের এই সংগঠনকে আরও মানবিক, ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।”

পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত আহাম্মদ আলী সজীব বলেন, “বন্ধুদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে সংগঠনের উন্নয়ন, সামাজিক কার্যক্রম এবং ব্যাচের সদস্যদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”

বিগত কমিটির সভাপতি ডা. ফরহাদ আহমেদ জেনিথ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে বলেন, “বন্ধুত্ব, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সংগঠনকে সামনে এগিয়ে নিতে হবে। নতুন নেতৃত্ব সকল বন্ধুদের সঙ্গে নিয়ে মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমি আশাবাদী।”

সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক ও মানবিক উদ্যোগ এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা