• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে জনমত যাচাইয়ে গণশুনানির ২য় পর্যায় সম্পন্ন করলেন ডিসি রায়হান কবির সাইকেলের চাকায় জামশেদের জীবন বদলে দিলেন মানবিক ডিসি জাহিদ প্রাণের মানুষ আছে প্রাণে প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্বকবির ৮৫তম প্রয়াণ দিবস পালন নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বিভাগীয় কমিশনারের নির্দেশনায় রূপগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গতকাল ঢাকায় এসেছেন ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর প্রধান পরাগ জৈন নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ অসচ্ছল সেলিনা বেগমকে স্বাবলম্বী করে তুলতে ইলেকট্রনিক সেলাই মেশিন উপহার দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন

বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর : আবুল কালাম

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১২৭ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

 

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় কুড়িপাড়া খাল পুনখনন কাজের উদ্বোধন করেছেন সদর-বন্দর আসনের সংসদ সদস্য আবুল কালাম।

বুধবার (৬ মে) বেলা ১১ টায় উপজেলার ধামগড় ইউনিয়নের কুড়িপাড়া খাল পুনঃখনন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাবেক আহবায়ক নুর মোহাম্মদ পনেছ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, বিএনপি নেতা আসাদুজ্জামান বাদল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এছাড়া স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, মানুষ ভালোবেসে ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। ইতোমধ্যে ইশতেহার অনুযায়ী খাল খনন সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করা হয়েছে। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই এগোচ্ছে বিএনপি সরকার। তাই প্রকল্পটি বাস্তবায়িত হলে খাল সংলগ্ন আবাদি জমিতে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং সেচ কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে। যার ফলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৪ কিলো মিটার খাল খনন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি স্থানীয় অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা