• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে জনমত যাচাইয়ে গণশুনানির ২য় পর্যায় সম্পন্ন করলেন ডিসি রায়হান কবির সাইকেলের চাকায় জামশেদের জীবন বদলে দিলেন মানবিক ডিসি জাহিদ প্রাণের মানুষ আছে প্রাণে প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্বকবির ৮৫তম প্রয়াণ দিবস পালন নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বিভাগীয় কমিশনারের নির্দেশনায় রূপগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গতকাল ঢাকায় এসেছেন ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর প্রধান পরাগ জৈন নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ অসচ্ছল সেলিনা বেগমকে স্বাবলম্বী করে তুলতে ইলেকট্রনিক সেলাই মেশিন উপহার দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন

ইজিপিপি কর্মসূচির আওতায় মতলব উত্তরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ৭০ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

চাঁদপুরের মতলব উত্তরে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মনচক থেকে শিকারীকান্দি পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের এই উদ্যোগ শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি করেও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে। তিনি আরও বলেন, ইজিপিপি কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে, যা তাদের জীবিকা নির্বাহে সহায়তা করবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, বিএনপি নেতা খায়রুল হাসান বেনুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা