
সাজেদুল হোসেন চৌধুরী দীপুর ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া
ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে নারায়নগঞ্জের সাইনবোর্ড মাদ্রাসা ও এতিমখানা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুবলীগ নেতা দিপু চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। যেখানে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোবহান সরকার সুভার আয়োজনে ও মতলব উত্তর উপজেলা যুবলীগ নেতা খোরশেদ আলমের তত্ত্বাবধানে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর খোকন প্রধান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, সাদুল্লাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার ঢালী, যুবলীগ নেতা বাবুল, রাসেদ, সাবেক ছাত্রনেতা নাজমুল হোসেন, আবু হানিফ অভি, রাসেল সরকার, গোলাম রাব্বানী মেম্বার, সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগ নেতা রিয়াদুল আলম ও মেহেদী হাসান জয়’সহ নেতৃবৃন্দ।
Leave a Reply