1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ৯ম জেলা স্কাউট সমাবেশের উদ্বোধনে স্কাউটিং তরুণ প্রজন্মকে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলীতে সমৃদ্ধ করে:ডিসি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পঠিত

‘জ ০৯ এপ্রিল, ২০২৬ খ্রি. তারিখে “স্কাউটিং করব, সুন্দর জীবন গড়ব”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার আয়োজনে নারায়ণগঞ্জে ‘৯ম নারায়ণগঞ্জ জেলা স্কাউট সমাবেশ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্কাউট সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ রায়হান কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সিফাত উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মোহাম্মদ আলীনুর খান নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের স্কাউট সংগঠক এবং স্কাউট শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,স্কাউটিং তরুণ প্রজন্মকে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলীতে সমৃদ্ধ করে। সমাজ ও দেশের উন্নয়নে স্কাউটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিঁনি আরও বলেন যে, এ ধরনের সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনের সুযোগ পায়।

প্রধান অতিথি আশা প্রকাশ করেন যে, এ সমাবেশের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করে ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাবেশটি সৈয়দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৯- ১৩ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost