
রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ ইং সকালে “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে ধারণ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজনে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে জেলা পর্যায়ে ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ‘ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৫ এডভোকেট আবুল কালাম (এমপি)।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বক্তব্য বলেন, আমাদের বাংলা ইংরেজীর পাশাপাশি বিজ্ঞান চর্চার দিকেও নজর দিতে হবে। আমাদের সকল সাবজেক্ট নিয়েই পড়াশোনা করতে হবে এবং সকল বিষয়ে জ্ঞান অর্জন হতে হবে।
তিনি আরও বলেন, আমরা প্রযুক্তিগুলো কীভাবে কাজে লাগাতে পারি এটা যদি আমরা জানি তাহলে আমরা এগুলো ব্যাবহার করতে পারবো। চতুর্থ শিপ্ল বিপ্লব আসছে, বেশ কিছু প্রযুক্তি এখানে আছে। ড্রোন টেকনোলজি, ভার্চুয়ালরিয়েলিটির মত প্রযুক্তিগুলোকে যত তারাতাড়ি আমরা জানতে পারবো আমরা তত দ্রুত আধুনিক বিজ্ঞানকে আমাদের হাতের মুঠোয় আনতে পারবো।
এসময় আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আলীনুর খান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজউদ্দিন, নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজ অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম, , নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আতিকুর রহমান, শিক্ষক, শিক্ষার্থীসহ বিজ্ঞান মেলায় আগত দর্শনার্থীবৃন্দ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply