• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Headline
​‘দেশ ছাড়তে হতে পারে’ বিএনপি নেতাকে উদ্দেশ্য করে শহীদুল্লাহ রাসেলের বিস্ফোরক স্ট্যাটাস ইউএনওদের নিয়ে সম্মেলন পহেলা ডিসেম্বর নারায়ণগঞ্জে স্টাডি ট্যুরে ৪৩ ও ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ শিক্ষানবিশ এএসপি সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের ৫১তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ ইউক্রেন ও পশ্চিমারা মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে ঠেলে দিচ্ছে: মেদভেদেভ এ দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স-এর অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার এর সাক্ষাৎ সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা আশনা হাবিব ভাবনা দালাল ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে কাশিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা ডিসি রায়হান কবির প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ এর শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির

​‘দেশ ছাড়তে হতে পারে’ বিএনপি নেতাকে উদ্দেশ্য করে শহীদুল্লাহ রাসেলের বিস্ফোরক স্ট্যাটাস

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩১ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

মামলা-হামলা ও ভয়ভীতি দেখিয়ে প্রকৃত সাংবাদিকদের কলম থামানো বা দমানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাগো নারায়ণগঞ্জ ২৪ ডট কমের সম্পাদক ও প্রকাশক শহীদুল্লাহ রাসেল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপির এক নেতাকে উদ্দেশ্য করে তিনি এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। পোস্টটি প্রকাশের পরপরই স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

​ফেসবুক পোস্টে ‘Journalist Shahidullah Rasel’ উল্লেখ করেন, অতীতেও যারা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত তাদেরই পতন ঘটেছে। অতীতের উদাহরণ টেনে তিনি লেখেন, মিথ্যা মামলা দায়েরকারীদের মধ্যে একজনের পরিবার ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এছাড়া অপর একজনের পরিবার দলের সব পদ-পদবি হারিয়ে বর্তমানে দলে ফেরার জন্য কেন্দ্রীয় বিএনপির দপ্তরে লিখিত আবেদন করেছে বলেও তিনি পোস্টে দাবি করেন।

​সংশ্লিষ্ট ওই বিএনপি নেতাকে সতর্ক করে শহীদুল্লাহ রাসেল আরও লেখেন, এমন কর্মকাণ্ড অব্যাহত থাকলে তাকেও গণপিটুনির শিকার হয়ে দেশ ছেড়ে পালাতে হতে পারে। ওই নেতার বিদেশে বাড়ি নির্মাণের প্রস্তুতি চলছে বলেও এলাকায় জনশ্রুতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

​কোনো ধরনের চাপে নতি স্বীকার না করার ঘোষণা দিয়ে পোস্টের শেষাংশে এই সাংবাদিক দৃঢ়তার সাথে জানান, তিনি নারায়ণগঞ্জেই আছেন এবং ইনশাআল্লাহ সেখানেই থাকবেন।

​এদিকে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানিমূলক মামলার প্রসঙ্গটি সামনে আসায় বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা