• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Headline
রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির মোহনপুর ইউনিয়নের উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে জনগনের সহযোগিতা চাইলেন জিয়াউদ্দিন আমেরিকায় গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন সানজিদা আক্তার তুলি সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পারস্পরিক সহযোগিতায় দেশের শিল্পখাতকে টেকসই করতে হবে: বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী

নারায়ণগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৪ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ (Startup, Science project and innovation idea showcasing)-এর জেলা পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রবিবার (১৪ জুন) নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​দিনব্যাপী আয়োজিত এই মেলা ও প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী আইডিয়া ও বিজ্ঞানমনস্কতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই ধরনের বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা নতুন প্রজন্মকে প্রযুক্তি ও ব্যবসায়িক উদ্যোগে আরও এগিয়ে নেবে।” অনুষ্ঠান শেষে তিনি বিজয়ী দল ও প্রতিযোগীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।

​অনুষ্ঠানে আয়োজক কমিটির কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় স্থান পাওয়া ক্ষুদে বিজ্ঞানী ও তরুণ স্টার্টআপদের চমৎকার সব প্রজেক্ট উপস্থিত অতিথিদের নজর কাড়ে।

​অনুষ্ঠান শেষে আয়োজক ও অতিথিবৃন্দের পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী এবং বিজিত উভয় দলকেই আন্তরিক অভিনন্দন ও ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা