• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Headline
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এ স্পীকারের অংশগ্রহণ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন স্পীকারের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা ডিএনডি খালের পাশে অবৈধ কলকারখানার দূষণ রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত “জব ফেয়ার ২০২৬”: উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবিরের মোহনপুর ইউপির ৩নং ওয়ার্ড : মেম্বার প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী হাফেজ মোহাম্মদ হোসাইন মোল্লা বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

কমলগঞ্জে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ‘ভাতের হোটেল প্রাথমিক শিক্ষার বেহাল দশা

কমলগঞ্জ প্রতিনিধি / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কমলগঞ্জে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ‘ভাতের হোটেল
প্রাথমিক শিক্ষার বেহাল দশা

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা-এর ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার কালারাই বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ শ্রেণিকক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষ ভাতের হোটেল ও থাকার ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, ওই কক্ষে রান্নাবান্নার সরঞ্জাম, খাট-বিছানা ও ব্যক্তিগত বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে। মাঝে মধ্যে সেখানে লোকজনের অবস্থানও দেখা যায় বলে দাবি করেন এলাকাবাসী। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ এভাবে ব্যবহারে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষা সচেতন মহল।

স্থানীয়দের ভাষ্য, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশের জন্য বিদ্যালয়টির সুনাম থাকলেও এমন কর্মকাণ্ডে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনমুন বনিক বিষয়টি স্বীকার করে বলেন, “যা হওয়ার হয়ে গেছে। দুই-একদিনের মধ্যে সব সরঞ্জাম সরিয়ে ফেলা হবে এবং বিদ্যালয় স্বাভাবিক করা হবে।”

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর জানান, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছেন এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “শ্রেণিকক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহার অত্যন্ত দুঃখজনক। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা