1. admin@biddyuttimes.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

নতুন পোপ রবার্ট প্রেভোস্ট

স্টাফ রিপোর্টারঃ 
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৭৫ বার পঠিত
রবার্ট প্রেভোস্ট।

বৃহস্পতিবার নতুন পোপ নির্বাচন করেছেন ভ্যাটিকান সিটি। পোপ ফ্রান্সিসের স্থলাভিষিক্ত হলেন রবার্ট প্রেভোস্ট। আমেরিকা থেকে তিনিই প্রথম পোপ হিসেবে নির্বাচিত হয়েছেন। যিনি পোপ লিও বলে পরিচিত হবেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, এর আগে ভোটদান প্রক্রিয়া শেষে সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া ওড়ে। যার অর্থ হচ্ছে নতুন পোপ নির্বাচন চূড়ান্ত হয়েছে এবং পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নিয়েছেন কার্ডিনালরা। সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে একটি পোপের ট্যাপেস্ট্রি ঝুলানো হয়েছে। কার্ডিনালরা ব্যালকনির বাম এবং ডান দিকে জড়ো হয়ে সেন্ট পিটার্স স্কয়ারে জনতার সামনে ছিলেন। সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে তিনি উপস্থিত হওয়ার আগে তার নাম ঘোষণা করা হয়।

শিকাগোতে জন্মগ্রহণকারী নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ ব্যালকনিতে তার প্রথম ভাষণে জনতার উদ্দেশ্য বলেছেন, তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্টকে নতুন পোপ নির্বাচিত করার খবরে ভ্যাটিকানে সমবেত জনতার মধ্যে উল্লাস ও উদযাপন শুরু হয়। উল্লসিত জনতাকে ৬৯ বছর বয়সী পোপ ইতালিয়ান ভাষায় সম্বোধন করে বলেন, প্রিয় ভাই ও বোনেরা, পুনরুত্থিত খ্রিস্টের প্রথম অভিবাদন এটি। তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সকলের পরিবারকে শান্তির শুভেচ্ছা জানাতে চাই। তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক।

গত ২১শে এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। তারই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে আসে। বুধবার সকালে প্রার্থনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শুরু হয় পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা। এই আয়োজনে সভাপতিত্ব করেন ৯১ বছর বয়সী কার্ডিনাল ডিন জিওভান্নি বাতিস্তা রে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost