1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পঠিত

সিআইডি প্রধানের সাথে UNODC প্রতিনিধি দলের বৈঠক

গত ৩১ মার্চ, 2026 খ্রি. সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা এর সাথে United Nations Office on Drugs and Crime (UNODC)-এর প্রতিনিধি দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

UNODC প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন Mr. Marcus Vinicius Paes, Crime Prevention and Criminal Justice Officer (Law Enforcement Expert), Human Trafficking and Migrant Smuggling Section; Ms. Marika McAdam, International Consultant; এবং Ms. Tasneem Binta Karim, National Programme Coordinator।

বৈঠকে মানবপাচার ও শ্রম শোষণের সাথে সংশ্লিষ্ট অপরাধচক্র কর্তৃক পরিচালিত অনলাইন প্রতারণার (online scam) উদীয়মান প্রবণতা, বিশেষত দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে এর বিস্তার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা উল্লেখ করেন যে, আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধচক্রসমূহ ক্রমবর্ধমানভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মানবপাচার ও অন্যান্য অপরাধ কার্যক্রম পরিচালনা করছে।

সিআইডি প্রধান বাংলাদেশ ও আঞ্চলিক পর্যায়ে আইন প্রয়োগকারী সংস্থাসমূহের মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে UNODC-এর অব্যাহত সহায়তার প্রশংসা করেন। তিনি পরিবর্তিত ও জটিলতর আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ মোকাবেলায় সমন্বিত ও কার্যকর প্রতিক্রিয়া ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে ভবিষ্যৎ প্রবণতা, উদীয়মান হুমকি এবং এসব চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য আদান-প্রদান জোরদার এবং সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost