1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ঈদুল ফিতরের শুভেচ্ছা

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পঠিত

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ঈদুল ফিতরের শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট থেকে পরিচালিত পোর্টাল জার্নালিস্টদের সর্বপ্রথম আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন ‘নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা দিয়েছেন সংগঠনের সভাপতি ও সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন এবং সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান।

এক যৌথ বিবৃতিতে তারা দেশবাসীসহ সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “ঈদের এই আনন্দময় দিনে আমরা যেন ভুলে না যাই দুঃখী-দরিদ্র, অসহায় ও প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াতে। সাংবাদিক সমাজ হিসেবে আমরা সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সমাজের উন্নয়নে ভূমিকা রাখব। সকলকে আবারও জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সকল সদস্য, সাংবাদিক সহকর্মী এবং দেশবাসীর প্রতি ঈদের আনন্দ, শান্তি ও কল্যাণ কামনা করেছে। ঈদের এই দিনগুলো যেন সকলের জন্য সুখ, সমৃদ্ধি, ভালোবাসা ও সম্প্রীতিতে ভরে উঠে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost