1. admin@biddyuttimes.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

মদনগঞ্জ গ্রিড উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড: বিদ্যুৎহীন বন্দরসহ বিস্তীর্ণ এলাকা, চরম ভোগান্তির আশঙ্কা

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মদনগঞ্জ গ্রিড উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড: বিদ্যুৎহীন বন্দরসহ বিস্তীর্ণ এলাকা, চরম ভোগান্তির আশঙ্কা

মদনগঞ্জ গ্রিড উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বন্দর, কলাগাছিয়া, সাবদিসহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।
আজ (রাত) ৮:৩০ মিনিট থেকে এসব এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
জানা গেছে, মদনগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি সাইডে কারেন্ট ট্রান্সফরমার (সিটি) বার্স্ট হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে গ্রিডের দুটি মূল ট্রান্সফরমারের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ক্যাবল পুড়ে যাওয়াসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর থেকে উপকেন্দ্রটির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।
পল্লী বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত গ্রিডটি দ্রুত মেরামতের কাজ চলছে। তবে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা লাঘব করতে বিকল্প ব্যবস্থা হিসেবে সোনারগাঁও গ্রিড উপকেন্দ্র থেকে সামান্য পরিমাণ বিদ্যুৎ এনে রেশনিং বা লোডশেডিংয়ের মাধ্যমে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা চলছে।
প্রকৌশলীরা আরও জানান, বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ চালু হলেও চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় অধিকাংশ সময়ই তীব্র লোডশেডিং অব্যাহত থাকবে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে ঠিক কতদিন সময় লাগবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost