1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

জনগণের আস্থা ও আশার প্রতীক, ত্যাগী এবং আপসহীন নেতা এম এ সালেহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

জনগণের আস্থা ও আশার প্রতীক, ত্যাগী এবং আপসহীন নেতা এম এ সালেহ

ব্রাহ্মণপাড়া যুব দলের আওতাধীন ১নং মাধবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এম এ সালেহ দীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অঙ্গসংগঠন প্রথমে ছাত্রদল পরে যুবদল এর নির্দেশনায় স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবিতে প্রতিটি প্রোগ্রামে নিষ্ঠার সঙ্গে সফলভাবে পালন করে আসছেন।

তিনি দীর্ঘদিন ধরে এলাকার অনেক সামাজিক এবং উন্নয়নমূলক কাজ করে সাধারণ মানুষের জনপ্রিয় হয়ে উঠেছেন। বিগত দিনে অন্যায়ের প্রতিবাদ ও সচেতনতা মূলক কার্যক্রমে সক্রিয় ছিলেন। রাজনৈতিক ভাবে দলীয় সক্রিয় থাকায় আওয়ামী সরকার আমলে এলাকা এবং এলাকার বাইরে ৪টি মিথ্যা মামলা হয়। দুটি মামলায় গ্রেপ্তার হয়ে জেল কারাগারে দুই মাস নির্যাতনের শিকার হন এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

বর্তমানে গুরুতর অসুস্থতা থাকা সত্ত্বেও দল ও প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে তিনি ঢাকায় অবস্থান করছেন।

তাঁর এই আত্মত্যাগ ও আদর্শের প্রতি অবিচলতা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তার আত্মবিশ্বাস তারেক রহমান দেশে ফিরলে ত্যাগের মূল্যায়ন একদিন অবশ্যই হবে।

বর্তমানে তার এলাকা কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া ও বুড়িচং) এ ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম এর নির্বাচনী প্রচারণা নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে পালন করে যাচ্ছেন।

দমন-নিপীড়নের শিকার, তবুও আপসহীন এম এ সালেহ রাজনৈতিক জীবন কেবল নেতৃত্ব ও সাফল্যের ইতিহাস নয়, বরং দমন-নিপীড়নের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের গল্পও। গত হাসিনা সরকারের সময়ে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়। তাকে বারবার গ্রেপ্তার ও কারাবন্দি করা হয়েছে।

রাজপথে আন্দোলন করতে গিয়ে তিনি বহুবার হামলার শিকার হয়েছেন। তবুও তিনি কখনো ভেঙে পড়েননি, দমে যাননি। বরং এসব দমন-পীড়ন তাকে আরও দৃঢ় ও অটল করেছে। তার সংগ্রামী নেতৃত্ব নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছে এবং আন্দোলনে সাহস যুগিয়েছে।

জনগণের আস্থাভাজন এম এ সালেহ কেবল একজন রাজনৈতিক সংগঠক নন, তিনি জনগণের বন্ধু। করোনা মহামারীতে তিনি নিজ হাতে খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছেন। অসহায় মানুষের পাশে ছুটে গেছেন।

দরিদ্র পরিবারের সহযোগিতা,অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ভূমিকা সব ক্ষেত্রেই তিনি মানুষের পাশে থেকেছেন। তার মানবিক কর্মকাণ্ড তাকে সাধারণ মানুষের কাছে একজন সত্যিকারের জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost