1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসাইন হত্যাকাণ্ডের আসামি সুমন ফতুল্লা থানা পুলিশ কর্তৃক গ্রেফতার

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসাইন হত্যাকাণ্ডের আসামি সুমন ফতুল্লা থানা পুলিশ কর্তৃক গ্রেফতার

 

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে চলতি বছরের ০৭ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এই ঘটনায় ১৩ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানার মামলা নম্বর ০৯, তারিখঃ ০৮/০২/২৫, ধারাঃ ১০৯/৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়। চাঞ্চল্যকর এই মামলার এজাহারনামীয় ০২ নম্বর আসামি মোঃ সুমন হোসেন, পিতা: মৃত আলাউদ্দিন, মাতা: মৃত শাহানুর বেগম, সাং: কুতুবাইল, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জকে ১৪ অক্টোবর ২০২৫ খ্রিঃ বিকেল ০৪.৩০ ঘটিকায় ফতুল্লা থানার কাঠেরপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়। ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রফিকসহ সঙ্গীয় ফোর্স বিশ্বস্ত সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‍্যাব ১১ এর একটি আভিযানিক টিম এই অভিযানে সহযোগিতা করে। স্বেচ্ছাসেবক নেতা মামুন হত্যাকাণ্ড ছাড়াও ডিএমপির যাত্রাবাড়ী থানায় আসামি সুমনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost