1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল বন্দর থানার আহবায়ক কমিটি ঘোষনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৭০ বার পঠিত

জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল বন্দর থানার আহবায়ক কমিটি ঘোষনা

‘আমরা শক্তি আমরা বল আমরা জিয়া সৈনিক দল’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জের বন্দর থানার ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার কার্যালয়ে মতবিনিময় সভায় আয়োজন করা হয়।

আবু তালেব প্রধানকে আহ্বায়ক ও শহিদুল ইসলাম শহীদকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট বন্দর থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষনা ও মতবিনিময় অনুষ্ঠানে জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জিএম সুমন মুন্সি বলেন, দল যাকে মনোনয়ন দিবে আমরা জিয়া সৈনিক দল কার সাথেই কাজ করবো , আমাদের এখন থেকেই জনগনের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে। বিগত ১৬ বছর যাবত আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে কমিটি গঠন তো দূরের কথা কোন আলোচনা সভাই করিতে পারি নাই। গত ৫ ই আগস্ট এর ছাত্র জনতার আন্দোলনে বাকশালী ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার দেশ থেকে পলায়নের মাধ্যমে দেশের মানুষ স্বাধীনতার সুঘ্রাণ পেতে শুরু করেছে।

তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষনা করেছেন আমাদের সে অনুযায়ী সামনে অগ্রসর হতে হবে।

উক্ত কমিটি ঘোষনা অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক জিএম সুমন মুন্সির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান প্রধান মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব শফিকুল ইসলাম, মহানগরের আহ্বায়ক আলী ইমরান, যুগ্ম আহ্বায়ক মোঃ শহীদ, সদস্য আবদুর রহিম সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক সোলায়মান ভূঁইয়া, ফতুল্লা থানার সভাপতি আক্তার হোসেন, রূপগঞ্জ থানার আহ্বায়ক মোঃ সানাউল্লাহ, সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি সিরাজুল ইসলাম, মহানগরের সদস্য জাকির হোসেন, ১নং ওয়ার্ড কমিটির সভাপতি ওমর ফারুক জয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা ও থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost