
বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে উজ্জ্বল ফরাজীর শুভেচ্ছা বার্তা
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কৃতি সন্তান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক মোঃ উজ্জ্বল ফরাজী।
গণতন্ত্রের প্রতি আপসহীন নেত্রী, দেশের ৩ বারের সফল প্রধানমন্ত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়ার ৮১তম শুভ জন্মদিন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মোঃ উজ্জ্বল ফরাজী বেগম জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় মোঃ উজ্জ্বল ফরাজী বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আপসহীন নেতৃত্ব দিয়ে তিনি দেশের মানুষকে গণতন্ত্রের স্বাদ এনে দিয়েছিলেন। আজ দেশের এই সংকটময় মুহূর্তে তাঁর মতো একজন নেত্রীর সুস্থ ও দীর্ঘ জীবন অত্যন্ত জরুরি।”
তিনি আরো জানান, উল্লেখ্য, চাঁদপুর জেলা বিএনপির দিক নির্দেশনায় পৌরসভার প্রতিটি মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়ার আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, “আমি মহান আল্লাহ তায়ালার কাছে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। একই সঙ্গে দেশবাসীকেও তাঁর জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি।”
Leave a Reply