1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মাসুদুজ্জামানের ১০০ মসজিদে দোয়ার আয়োজন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪৩১ বার পঠিত

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মাসুদুজ্জামানের ১০০ মসজিদে দোয়ার আয়োজন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন এবং তার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলার ১০০টি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।

জুমার নামাজের পর একযোগে মসজিদগুলোতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। জন্মদিনে তাঁর সুস্থতা ও মঙ্গল কামনায় আমরা নারায়ণগঞ্জবাসী একসঙ্গে আল্লাহর দরবারে দোয়া চাইবো।”

মাহফিলে অংশগ্রহণের জন্য সাধারণ জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost