1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

বন্দরে ৩১দফার লিফলেট ও ধানের শীষের পক্ষে মহানগর বিএনপির গণসংযোগ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪০৪ বার পঠিত

বন্দরে ৩১দফার লিফলেট ও ধানের শীষের পক্ষে মহানগর বিএনপির গণসংযোগ

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বন্দর থানা বিএনপির নেতাকর্মীরা।

রোববার ( ৩ জুলাই) বিকেলে বন্দর কবিলের মোড় থেকে শুরু করে নবীগঞ্জ ঘাট পর্যন্ত সাধারণ মানুষ, রিক্সা চালক ও দোকানদার সঙ্গে কথা বলেন এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।

সেইসঙ্গে তারা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে সবাইকে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন।

এর আগে আগামী ৫ ও ৬ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন দিবস উপলক্ষে ৫ আগস্ট বন্দর উপজেলা ও ৬ আগস্ট ঢাকায় বিএনপির বিজয় মিছিলকে সফল করতে বন্দর থানা বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, বন্দর থানা বিএনপির অন্তর্গত ১৯নং ওয়ার্ড সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মনির হোসেন পাঠান, ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন মনাক্কা, সাংগঠনিক সম্পাদক শিপলু মিয়াজী, ২২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাসেল বেপারী, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক কাজল আহম্মেদ কালুন, সাংগঠনিক সম্পাদক ডা. কাজী নজরুল ইসলাম, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক হাজী জাবেদ হোসেন, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সফি উদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. ইসলাম নারু, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. রমজান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালসহ নয়টি ওয়ার্ড বিএনপির নেতবন্দ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost