1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

আগামী ৬ আগস্ট বিএনপির কেন্দ্রীয় বিজয় মিছিলে ব্যাপক অংশগ্রহণের ঘোষণা মাসুদুজ্জামানের

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪৬২ বার পঠিত

আগামী ৬ আগস্ট বিএনপির কেন্দ্রীয় বিজয় মিছিলে ব্যাপক অংশগ্রহণের ঘোষণা মাসুদুজ্জামানের

 

“জুলাই আমাদের আন্দোলনের প্রতীক, আগস্ট আমাদের বিজয়ের প্রত্যয়” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্র ঘোষিত “গণঅভ্যুত্থানের বিজয় দিবস” উদযাপনের প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জ-৫ আসনের নেতাকর্মীরা। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে আগামী ৬ আগস্টের বিজয় মিছিলে সর্বাত্মক অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সম্ভাব্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে এক বিবৃতিতে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “দেশের মানুষ এক রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে জুলাই মাস পার করেছে। ইতিহাসের পাতায় এই জুলাই ৩৬ দিনের, কারণ প্রতিটি দিন ছিল স্বৈরাচারের পতন এবং গণতন্ত্রের সূর্যোদয়ের জন্য অপেক্ষার। এই দীর্ঘ সংগ্রাম শেষে এখন আমাদের সামনে বিজয়ের মাস আগস্ট।” তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং প্রস্তুত।

আগামী ৬ আগস্ট, বুধবার, বিকাল ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে “গণঅভ্যুত্থানের বিজয় দিবস ও বিজয় মিছিল” অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের জন্য কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মাসুদুজ্জামান মাসুদ জানান, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানা থেকে নেতাকর্মীরা সুসজ্জিত ব্যানার ও ফেস্টুনসহ ঢাকার র‍্যালিতে যোগদান করবেন। তিনি বলেন, “জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার এই সংগ্রামে একতাবদ্ধ হওয়ার এখনই সময়। আমরা ৬ আগস্ট কেন্দ্রীয় বিজয় র‍্যালিতে আমাদের শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করব।”

নারায়ণগঞ্জ-৫ আসনের সকল দেশপ্রেমিক নাগরিক, বিএনপির সমর্থক এবং শুভানুধ্যায়ীদের প্রতি ৬ আগস্টের কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও বেগবান করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “আন্দোলনই আমাদের পথ এবং বিজয় আমাদের হবেই।”

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost