1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে ডিসিকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৬২ বার পঠিত

জুলাই সনদ বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে ডিসিকে স্মারকলিপি

 

জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ে দৃশ্যমান করা ও জুলাই সনদ বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর।

বুধবার (২৩ জুলাই) দুপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে শাখা সভাপতি এইচ এম শাহীন আদনানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার কাছে এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হাশিম, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা, দাওয়াহ সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ সানভীর প্রমুখ।

স্মারকলিপিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে নিচের ৮টি দাবি উপস্থাপন করা হয়েছে, যা জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বলে আমরা বিশ্বাস করি।

দাবিসমূহ হচ্ছে- দেশব্যাপী চলমান খুন, ধর্ষণ ও চাঁদাবাজি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে, জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ে দৃশ্যমান করতে হবে, ৫ই আগস্টের মধ্যে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত ঘোষণাপত্র ও শহীদ সনদ প্রদান নিশ্চিত করতে হবে, জাতীয় নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সম্পন্ন করতে হবে, যাতে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন আয়োজন করতে হবে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ও স্মৃতি সংরক্ষণে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামোর নাম জুলাই শহীদদের নামে নামকরণ করতে হবে, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিসের অনুমোদন বাতিল করতে হবে।

এসময় সভাপতি এইচ এম শাহীন আদনান বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে উল্লিখিত দাবিসমূহ বাস্তবায়নের ফলেই চলমান সংকট কেটে ওঠে দেশের সর্বস্তরের জনতার চাহিদার প্রতিফলন ঘটবে। আমরা আশা করি, জনস্বার্থে দাবি বাস্তবায়নের বিষয়ে গুরুত্বসহকারে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost