1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

বাংলাদেশে ২০ কোটি মানুষের মুখে হাসি ফুটাতে চাইলে অতি শীঘ্রই নির্বাচন দিন: টিপু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪০৫ বার পঠিত

বাংলাদেশে ২০ কোটি মানুষের মুখে হাসি ফুটাতে চাইলে অতি শীঘ্রই নির্বাচন দিন: টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর থানা বিএনপির আওতাধীন ২৬নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ গত ষোলোটি বছর দেশটাকে নরকে পরিণত করেছিল, দেশটাকে তলা বিহীন জুরিতে পরিণত করেছিল, ছাত্র জনতা সাধারণ মানুষের উপরে গুলি করে হত্যা করেছিল, এখন তারা পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটি দেশে থেকে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটাতে চাচ্ছে, দেশকে অস্থিতিল করতে চাচ্ছে, বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আপনারা জানেন আমাদের দেশও নায়েক তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র চলছে আমাদের দেশও মাতা বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতাকর্মীদের কে নিয়ে কূটুক্তি ও চক্রান্ত চলছে।

সোমবার ( ২১ জুলাই ) বিকেল চারটায় ইস্পাহানী বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আরো বলেন, আমরা বলতে চাই এই ষড়যন্ত্র বন্ধ করতে হলে এই কটুক্তি বন্ধ করতে হলে, বাংলাদেশে ২০ কোটি মানুষের মুখে হাসি ফুটাতে চাইলে অতি শীঘ্রই একটি নির্বাচন প্রয়োজন অতএব কাল বিলম্ব না করে সুন্দর একটি নির্বাচন আয়োজন করেন, সকল ষড়যন্ত্র সকল অরজগতা বন্ধ করতে হলে নির্বাচনের কোন বিকল্প নেই।

তিনি বলেন, আপনারা সবাই একত্র থাকলে বিএনপির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক। ইসলামিক দলগুলো এনসিপি, মিলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আপনারা সবাই সতর্ক থাকবেন গত ১৬ বছর আওয়ামী লীগ যে লুটপাট চাঁদাবাজি খুন খারাপি মানুষ হত্যা অত্যাচার নির্যাতন যেগুলো করেছে, আমি বলব আপনারা এ থেকে বিরত থাকবেন আপনারা তা করবেন না যদি করেন তাহলে আমরাও এদের মতন হয়ে যাব। আর অন্যান্য দল গুলো সুযোগ নেবে বিএনপিকে কটুক্তি করার জন্য।

এসময় আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম ২৬নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের কাছে তুলে দেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

মহানগর ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সফি উদ্দিন সোহেল প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক প্রধানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আঃ মতিন ভাষানীর, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, ২৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি, মাসুদুর রহমান, সহ- সভাপতি মো. সেলিম মিয়া, মো. আমানত, মো. আমির, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মিয়া সাংগঠনিক সম্পাদক ইসলাম নারু, এড. আজমল হোসেন রানা, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াদুদ ভূইয়া সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost