
গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হালমার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর জামায়াত ইসলামীর
বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হালমা প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াত ইসলামী। বিকেলে শহরের ডিআইটি মসজিদের সামনে থেকে মিছিলটি বের করে বিবি রোড হয়ে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষে হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার বলেন, জুলাই বিপ্লবের যুদ্ধাদের উপর হামলা করে কেউ পার পাবে এটা চিতা করলে তারা বোকার স্বর্গে বাস করছে। প্রশাসনের প্রস্তুতি থাকার পরও সমাবেশে হামলা। তাহলে বুঝতে হবে সরকার ও প্রশাসনে আওয়ামী লীগের দোসরা এখনো ঘাপটি মেরে বসে আছে। হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান নেতৃবৃন্দরা।
Leave a Reply