1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

মতলব উত্তরে কৃষকদলের নেতাদের ৩১ দফার লিফলেট বিতরণ ও বিলবোর্ড স্থাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

মতলব উত্তরে কৃষকদলের নেতাদের ৩১ দফার লিফলেট বিতরণ ও বিলবোর্ড স্থাপন

মনিরুল ইসলাম মনির
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃষকদলের নেতাদের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৪ঠা জুলাই) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখা বাংলাবাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী এর ছবি সংবলিত ৩১ দফার বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

এ সময় উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন জজ, মোঃ হারুন অর রশিদ, পাইলট, যুবদল নেতা মোঃ শাহীন খান ও উপজেলা জিয়া সংসদ পরিষদের সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ ভূইয়া’সহ নেতৃবৃন্দ।

এ সময় তারা বলেন, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন।

যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি।

যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ।
দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান নেতারা।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost