1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

১৫ দিন ধরে নগর ভবনে ইশরাক সমর্থকেরা, অচল নাগরিক সেবা

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪০৩ বার পঠিত

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ দেওয়ার দাবিতে ১৫ তম দিনের মতো চলছে নগর ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা। নগর ভবন অবরোধ করে চলমান কর্মসূচির ফলে বন্ধ রয়েছে ডিএসসিসির সব ধরনের কার্যক্রম ও নাগরিক সেবা।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনের সামনে জড়ো হন তাঁর সমর্থকেরা। ঢাকাবাসী এবং ডিএসসিসি কর্মচারী ইউনিয়নের ব্যানারে শুরু হয় এ আন্দোলন।

ঢাকাবাসী প্ল্যাটফর্মের সমন্বয়কারী মশিউর রহমানের বক্তব্যের মাধ্যমে আজকের কর্মসূচি শুরু হয়। তিনি বলেন, ‘জনতার মেয়র ইশরাকের শপথ নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ঢাকার জনগণ এ ষড়যন্ত্র রুখে দেবে। আমরা সরকারকে বলতে চাই, অতি শিগগিরই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ পাঠ করানো হোক। তা না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে।’

মশিউর রহমান আরও জানান, কিছুক্ষণ পর ইশরাক হোসেন তাঁদের আন্দোলনে যোগ দেবেন।

আন্দোলনকারীরা বলেন, আদালতের রায় অবমাননা করে সরকার শপথে বিলম্ব করছে। একটি যৌক্তিক দাবি আদায়ের জন্য এতদিন কেন আন্দোলন করতে হচ্ছে—সরকারকে এ জবাব দিতে হবে। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন তাঁরা।

এদিকে বরাবরের মতো আজও কর্মবিরতি এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছে ডিএসসিসির কর্মচারীরা।

এর আগে গত ১৫ মে শুরু হয় এই আন্দোলন। আন্দোলনের শুরু থেকেই নগর ভবনের কার্যক্রম বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক সমর্থকেরা।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost