1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

হুমায়ুন কবির ব্রাহ্মণপাড়া বিএনপির নিবেদিত প্রাণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩৭২ বার পঠিত

 

হুমায়ুন কবির ব্রাহ্মণপাড়া উপজেলার বিএনপির একজন নিবেদিত প্রাণ।

ব্রাহ্মণপাড়া বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটিতে প্রতিহিংসায় ঝরে গেল বিএনপি একজন সক্রিয় দল প্রিয় নেতা।

ব্রাহ্মণপাড়া উপজেলার বিএনপির নেতাকর্মীরা খুবই মর্মাহত এবং দুঃখ প্রকাশ করেছেন।

ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতি সন্তান ১নং মাধবপুর ইউনিয়নের কান্দুঘর গ্রাম নিবাসী।
হুমায়ুন কবির সাবেক সম্মানিত সদস্য -ব্রাহ্মণ পাড়া উপজেলা বিএনপি, সাবেক আহ্বায়ক- মাধবপুর ইউনিয়ন বিএনপি, সাবেক সভাপতি- ১নং মাধবপুর ইউনিয়ন বিএনপি,
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটিতে তাঁর মতো একজন নিবেদিত প্রাণের নাম নেই ।

অথচ বিগত দিনে আওয়ামী লীগের সাথে আঁতাত করে ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি হাসিনার ডামি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদের নামও এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই নেতা ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ।

বিগত ১৭ বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সকল অপকর্মের প্রতিবাদে স্বাধীনতা ও গণতন্ত্র পুনঃরুদ্ধার সহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের ১দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিতে ব্রাহ্মণপাড়া উপজেলা, কুমিল্লা দক্ষিণ জেলার আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে রাজপথে আমাদের নেতৃত্বে ছিলেন।

তিনি একজন কর্মী বান্ধব নেতা, নিজ অবস্থান মাধবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ রাখার জন্য দিকনির্দেশনা ও আর্থিক সহযোগিতাসহ বলিষ্ঠ অবদান রেখেছেন।

কিছুদিন পূর্বে সংগঠনকে চাঙ্গা রাখতে তাঁর আর্থিক সহযোগিতায় নিজ গ্রামে কান্দুঘর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একটি অফিস করেছেন ।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নিকট আমাদের মাধবপুর ইউনিয়ন সহ ব্রাহ্মণপাড়া উপজেলার তৃণমূলের দাবি -পুনরায় কমিটির নাম অন্তর্ভুক্ত করা হলে দলপ্রিয় এই নেতাকে মূল্যায়ন করা হয় । ত্যাগী নেতাদের মূল্যায়ন করলেই দল এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost