1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

‘অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা’

স্টাফ রিপোর্টারঃ 
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১১১ বার পঠিত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনার সামনে জড়ো হয়েছেন জুলাই বিপ্লবীরা। সেখানে দেওয়া এক বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।

বৃহস্পতিবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু আমাদের আবারও এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন করতে হচ্ছে।’

এ সময় তিনি ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’, ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ সহ নানা স্লোগান দেন।

এর আগে রাত ১০টা থেকে যমুনার সামনে অবস্থানের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্য ছাত্রনেতারাও সেখানে অবস্থান নিয়েছেন।

তাদের সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, আপ বাংলাদেশ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং জুলাই আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা সংগঠনগুলোর নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost