
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, ফিলিস্তিনের মানুষের আজ কোনো ঈদ নেই। ঈদের আনন্দকে বর্বর ইসরাইল বোমা মেরে কেড়ে নিয়েছে। নারী-শিশুদেরকে হত্যা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের সহযোগীতায় ইসরাইল আরো উন্মত্ত হয়ে উঠেছে। যুদ্ধাপরাধী ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার বাহিনীকে যে কোন মূল্যে শায়েস্তা করতে হবে, পরাভূত করতে হবে। আজকে ভেদাভেদ ভুলে গিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে ইসরাইলকে পরভূত করা সম্ভব। ওআইসি ও আরবলীগ নেতৃবৃন্দকে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, আজ আমরা শুধু সমবেদনা জানাতে এখানে আসি নাই। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। বিশ্বজুড়ে শান্তিকামী মানুষের ক্ষোভের অনল ইসরাইল ও তার পৃষ্ঠপোষকদের অচিরেই ধ্বংস ডেকে আনবে ইনশাআল্লাহ। আজ ৭ এপ্রিল সোমবার বাদ যোহর নারায়ণগঞ্জের চাষাঢ়ায় খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হিসেবে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসাইন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, সাধারণ সম্পাদক সামসুর রহমান, জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, সেক্রেটারি আনাস আহমদ, প্রমুখ।
Leave a Reply