• বুধবার, ০৬ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Headline
বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস চাঁদপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি)মিজানুর রহমান দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সাংগঠনিক দক্ষতায় সম্মাননা পেলেন কামরুল ইসলাম ১২ জেলার এসপিসহ ৩৯ কর্মকর্তাকে রদবদল দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ওয়াকার উজ জামান বিলাসিতা বন্ধে সরকারি কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা জারি রূপগঞ্জে মব সৃষ্টি করে হত্যা মামলার আসামি ছিনতাই, যুবদল নেতা বহিষ্কার কুষ্টিয়ায় সাইবার ক্রাইম সেলের উদ্ধারকৃত ৩৫টি মোবাইল ফোন মালিকদের হাতে হস্তান্তর সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ

অনিয়মিত পিরিয়ড কি সন্তান ধারণে জন্য সমস্যা?

Reporter Name / ৩৮ Time View
Update : শুক্রবার, ৪ মে, ২০১৮

বয়ঃসন্ধিকালে অনেক নারীর মুখেই শোনা যায় তার পিরিয়ড অনিয়মিত। বিষয়টি স্পর্শকাতর হওয়াতে অনেক নারী এটি খোলাসা করতে চান না।আপনি জানে কি এটি কিন্তু লুকিয়ে রাখার বিষয় না।অনেকের ধারণা অনিয়মিত পিরিয়ড মাতৃত্বের ঝুঁকি বাড়ায়। তবে এটি কিন্তু একবারেই ভুল ধারণা।

বয়ঃসন্ধিকালে পিরিয়ড অনিয়মিত হলে সন্তান ধারণে তেমন অসুবিধা হয় না, এমনটাই মত বিশেষজ্ঞদের। এ বিষয়ে জানিয়েছেন সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডের গাইনি কনসালটেন্ট বেদৌরা শারমিন।

অনিয়মিত পিরিয়ড

বয়ঃসন্ধিকালের অনেক মেয়ের মুখেই শোনা যায়, আমার পিরিয়ড অনিয়মিত। অনেক মেয়ের মুখে শোনা যায় বিয়ে হলে তাদের সন্তান হবে না। তবে পিরিয়ড শুরু হওয়ার প্রথম কয়েকটা বছর এমন হতেই পারে। পিরিয়ড অনিয়মিত হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এখন একটু আগেভাগে পিরিয়ড শুরু হয়ে যায়।

প্রথমবার অনিয়মিত হতে পারে

প্রথমে পিরিয়ড অনিয়মিত হতে পারে। আমাদের হাইপোথ্যালামো এক্সিস যেটা, সেটা শুরুতে, বয়ঃসন্ধিকালে খুব ভালোভাবে বৃদ্ধি পায় না। এর জন্য একটু অনিয়মিত হতে পারে।

ওজন বৃদ্ধি

বয়ঃসন্ধিকালে আরেকটি হয় ওজন বৃদ্ধি। দেখা যায় মেয়েরা বাসায় পড়ছে, খাচ্ছে আর কেবল কোচিংয়ে যাচ্ছে। খাওয়ার মধ্যে হলো ফাস্টফুড। হাঁটাচলা, খেলাধুলা তো করছেই না। জায়গাও নেই। এ কারণে একটু স্থূল হয়ে যাচ্ছে। এটিও অনিয়মিত অনিয়মিত কারণ হতে পারে।

হাইপোথাইরয়েড

থাইরয়েডের সমস্যা রয়েছে কি না তা দেখার চেষ্টা করি। একটা আলট্রাসনো না করলে রোগীরা খুশি হয় না। দেখা যায়, প্রয়োজন না হলেও একটু আলট্রাসনো করে দেখি, তাদের সন্তুষ্টির জন্য। বুঝিয়ে বলি যে ভয় পাওয়ার কিছু নেই। এটা ঠিক হয়ে যাবে। আর এর জন্য পরে সন্তান হবে না—এ রকম কোনো কথা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা