• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

নারায়ণগঞ্জে “Legal Process for Data Collection” বিষয়ক বিশেষ কর্মশালা সম্পন্ন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

আজ ২০ আগস্ট ২০২৬ খ্রি. বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে তদন্তকারী কর্মকর্তাদের সাইবার ক্রাইম বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “Legal Process for Data Collection” শীর্ষক দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ দেন মোঃ খাইরুল আলম, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিপিসি, সিআইডি, ঢাকা।

নারায়ণগঞ্জ জেলার ০৭টি থানা, গোয়েন্দা শাখা এবং আইসিটি শাখার ২০ জন এসআই (নিঃ) ও ঊর্ধ্বতন কর্মকর্তা এতে অংশ নেন।

কর্মশালায় শেখানো হয়-
Documentation & Data Collection from Meta, Facebook, WhatsApp ও Instagram থেকে আইনানুগভাবে তথ্য সংগ্রহের প্রক্রিয়া।
TikTok ও Google থেকে তথ্য সংগ্রহ,সঠিক লিগ্যাল রিকোয়েস্ট ও সংরক্ষণের নিয়ম
Analyzing Data from Meta : সংগৃহীত ডেটা বিশ্লেষণ করে অপরাধী শনাক্ত ও মামলার আলামত হিসেবে উপস্থাপন।

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতারণা, হয়রানি ও প্রতারণামূলক বিজ্ঞাপনের ঘটনা বেড়েছে। এসব অপরাধ দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতেই এই প্রশিক্ষণের আয়োজন।

এ সময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী বলেন,
আমাদের তদন্তও হতে হবে প্রযুক্তি নির্ভর এবং সম্পূর্ণ আইনসম্মত। Meta, TikTok, Google সহ সকল প্ল্যাটফর্ম থেকে তথ্য চাইতে গেলে সঠিক Legal Process অনুসরণ করতে হবে। ভুল প্রক্রিয়ায় সংগৃহীত তথ্য আদালতে টিকবে না, বরং ভিকটিম ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে।

আমি আশা করি আজকের এই কর্মশালার মাধ্যমে আপনারা শুধু তথ্য সংগ্রহই শিখবেন না, বরং নাগরিকের গোপনীয়তা ও অধিকার রক্ষা করে কিভাবে পেশাদারিত্বের সাথে কাজ করতে হয় সেটাও আয়ত্ত করবেন। নারায়ণগঞ্জ পুলিশ সাইবার অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করবে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা