1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

অতি দ্রুত নির্বাচনের দাবি অধ্যাপক মামুন মাহমুদের

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

অতি দ্রুত নির্বাচনের দাবি অধ্যাপক মামুন মাহমুদের

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে এক বছর নষ্ট করেছে, যা শুধু কাগজে কলমেই রয়ে গেছে। ফলে এ এক বছরে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। তাই অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, “নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেন বাংলাদেশের মানুষ সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে জানে। মানুষ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী ফেব্রুয়ারির নির্বাচন অবশ্যই নিশ্চিত করবে।”

তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিএনপির নেতাকর্মীরা আত্মত্যাগ করেছে। জনগণ বিএনপির পাশে দাঁড়িয়ে সেই আত্মত্যাগকে স্মরণ করছে। আজকের এ সভাই প্রমাণ করে, জনমানুষ যখন ঐক্যবদ্ধ হয় তখন ফ্যাসিবাদ ফিরে আসতে পারে না। বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদের জায়গা হবে না।”

সভায় সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, অকিল উদ্দিন ভুঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইমাম হোসেন বাদল, থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন খোকন, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা মো. শাখাওয়াত হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম মাস্টার, মহানগর যুবদলের সদস্য মো. জুয়েল রানা, সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost