1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

মতলব উত্তরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত
Oplus_131072

মতলব উত্তরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা করেছে মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপি।

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালী উপজেলা শিল্পকলা মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার গজরা বাজারে উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।

মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর  বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সামিউল বাসার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তফদার,

গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মুন্সি,

পৌর যুবদলের  আহ্বায়ক মোহাম্মদ উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরসাল আহাম্মেদ সোহেল,

উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মালেক,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু প্রমুখ।

আলমগীর সরকার বলেন, জাতীয়তাবাদী আদর্শের সাধারণ জনগণকে একত্রিত করার লক্ষে ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর মেজর জিয়াউর রহমান বিএনপি নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। ঐতিহ্য, গৌরব, সাফল্য ও সংগ্রামের মাধ্যমে দীর্ঘ পথ চলা এ দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হিসেবে দেশের ১৮ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন।

সমাবেশ বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost