1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

তারুণ্যের সমাবেশ সফল করতে না.গঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩৪১ বার পঠিত

তারুণ্যের সমাবেশ সফল করতে
না.গঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত হয়েছে কেন্দ্র ঘোষিত ‘তারুণ্যের সমাবেশ’ সফল করার লক্ষ্যে জেলা যুবদলের প্রস্তুতিমূলক সভা। বুধবার (২১ মে) বিকেলে সোনারগাঁয়ের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল বলেন, “নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসী চক্রের কাছে জিম্মি ছিল। এরপরও জেলা যুবদল ও বিএনপি পরিবার সবসময় স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সক্রিয় থেকেছে। এই তারুণ্যের সমাবেশেও আপনাদের পূর্বের মতো সক্রিয় অংশগ্রহণ চাই।”

তিনি আরও বলেন, “আগামী ২৮ মে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। আমরা দেখিয়ে দিতে চাই—বাংলাদেশের তরুণ ও যুব সমাজ ব্যক্তিগত সম্পদ নয়। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশের যুব সমাজ ঐক্যবদ্ধ।”

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক। সভা পরিচালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউল হক জিয়া।

সভায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত যুবদল নেতৃবৃন্দ সমাবেশ সফল করার লক্ষ্যে বক্তব্য রাখেন।

 

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost