1. admin@biddyuttimes.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

বিশ্ব স্বাস্থ্য দিবস২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পঠিত

আজ ০৭ /০৩/২৬ইং সকাল ০৯.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে বিশ্ব স্বাস্থ্য দিবস২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন মশিউর রহমান , অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার ও স্বাস্থ্য দফ্‌তরের কর্মকর্তাগন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। জেলা প্রশাসক নিজে রক্তের গ্রুপ চেকআপ করে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে, আমি বলতে চাই যে স্বাস্থ্য সুরক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। এই দিবসের জাতীয় প্রতিপাদ্য স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ”।আমরা জানি, স্বাস্থ্য সেবা এখনও অনেক দেশেই সবার জন্য সহজলভ্য নয়। তাই আমাদের উচিত স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করা, যাতে প্রতিটি মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে। বিজ্ঞানের উপর আস্থা রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে চলেই আমরা জয় করতে পারি আগামীর যেকোনো স্বাস্থ্য ঝুঁকি।
এই দিবসে, আমরা অঙ্গীকার করি যে, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমরা কাজ করব।তিনি আরো বলেন যে, জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাস্থ সেবা র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে শুরু হয়ে সিভিল সার্জন এর অফিসে এসে শেষ হয়। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী স্বাস্থ্য সেবা কার্যক্রম চলবে। সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে স্বাস্থ্য সেবা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost