1. admin@biddyuttimes.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

জেলা প্রশাসনের উদ্যোগে কাঁচপুর সেতু সংলগ্ন এলাকা, কাঁচপুর, সোনারগাঁও এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পঠিত

আজ ০৬ এপ্রিল ২০২৬ খ্রি. বেলা ১১:৩০ থেকে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সমন্বয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সার্বিক সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ

কাঁচপুর সেতু সংলগ্ন এলাকা, কাঁচপুর, সোনারগাঁও এলাকায় সড়ক ও জনপথ বিভাগের কাঁচপুর মৌজার দাগ নং ১২৫, ১২৬, ১২৮, ১২৯, ১৭৩, ১৭৪, ১৭৬ দাগের মোট ১.০২ একর জায়গা থেকে অবৈধভাবে স্থাপিত ৩০০ দোকান উচ্ছেদ করা হয়।
এই অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান।
অভিযান কালে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, কাঁচপুর থানা পুলিশ, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী, সার্ভেয়ার উপস্থিত থেকে সহজোগিতা করেন।

জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost