1. admin@biddyuttimes.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

চিটাগাংরোড সড়ক ও জনপথে গড়ে উঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পঠিত

আজ ০৫ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সার্বিক সমন্বয়ে নারায়ণগঞ্জ চিটাগাংরোড বাস স্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথের অধিগ্রহণকৃত ভূমিতে গড়ে উঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর উদ্যোগে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন চিটাগাংরোড বাস স্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথের অধিগ্রহণকৃত ভূমিতে গড়ে উঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ উচ্ছেদ কার্যক্রমে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করেন।

অভিযানে নেতৃত্ব নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost