1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জ্বালানি তেল বিক্রি তদারকিতে মতবিনিময় সভা ও ট্যাগ অফিসার নিয়োগ

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫২ বার পঠিত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট তৈরি হওয়ায় বাংলাদেশের জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্তে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৩০ মার্চ) বিকেলে সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)কর্মকর্তা তৌফিকুর রহমান, কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভুমি)কর্মকর্তা ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ,সমাজ সেবা কর্মকর্তা ইকবাল হোসেনসহ উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনের প্রতিনিধিরা।

সভায় প্রতিটি ফিলিং স্টেশনের জন্য একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। তদারকির ফলে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং তেল বিতরণে অনিয়ম ঠেকানো যাবে, এবং ফিলিং স্টেশনে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে তেল সরবরাহ করা হবে। গ্রাহকরা নির্ধারিত লাইনে দাঁড়িয়ে তেল পাবেন এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগও পাওয়া যাবে না। পাশাপাশি মজুতদারি ও কালোবাজারি রোধে কঠোর নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগ অফিসারদের দায়িত্বের মধ্যে রয়েছে, ফিলিং স্টেশনের দৈনিক প্রারম্ভিক মজুদ রেকর্ডভুক্ত করা, ডিপো হতে সরবরাহকৃত জ্বালানি তেল স্ব স্ব ফিলিং স্টেশনে উপস্থিত হয়ে পরিমাপপূর্বক গ্রহণ করা এবং ফিলিং স্টেশনের পে-অর্ডার ও ডিপোর চালান বা রসিদের সাথে তেলের পরিমাণ মিলিয়ে দেখা। ফিলিং স্টেশনে ডিপ রড বা ডিপ স্টিকের মাধ্যমে সরবরাহকৃত জ্বালানি তেল বুঝে নেয়া।

এছাড়াও ফিলিং স্টেশনের আশেপাশে অননুমোদিত কোন ট্যাংক/স্থাপনা আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করা। ডিপো-থেকে-পাম্প, পাম্প থেকে-ভোক্তা সরবরাহ ব্যবস্থাকে দৃশ্যমান করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost